শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত

করোনা রোধে ইরানে তাঁবু স্কুল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতির জেরে প্রায় সাত মাস বন্ধ রাখা হয়েছিল ইরানের স্কুলগুলো। নিউ নর্মালে তা খোলা হয়েছে সম্প্রতি। আর অভিনব পন্থায় শিশুদের ক্লাস করানো হচ্ছে। ক্লাসরুমে প্রত্যেক শিশুকে আলাদা তাবু দেয়া হয়েছে। ক্লাসরুমের মেঝেতেই তা পাতা হয়েছে। তাঁবুর চারদিক স্বচ্ছ প্লাস্টিক দিয়ে ঘেরা।

যার মধ্যে মাস্ক ছাড়া বসে রয়েছে ছোট্ট ছাত্ররা। এই অবস্থাতেই তাদের পড়াচ্ছেন শিক্ষকরা। টুইটারে ছবিটি শেয়ার করেছেন ফারনাজ ফসিলি নামের এক সাংবাদিক। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।

করোনা সঙ্কটের আবহে এখানেও বহু দিন ধরে স্কুল-কলেজ-বিশ্ব বিদ্যালয়ের ক্লাস বন্ধ। ভার্চুয়াল ক্লাসের ভরসায় মাসের পর মাস কাটিয়ে দিয়েছেন ছাত্ররা। নতুন প্রজন্মের অনেকে অভ্যস্ত হয়ে গিয়েছে এই নিউ নর্মালে।

তবে আমাদের মতো জনবহুল দেশে ভারচুয়াল ক্লাসেরও অনেক সমস্যা দেখা যাচ্ছে। অনেক জায়গায় ভার্চুয়াল ক্লাসের পরিকাঠামো এখনো নেই।

ইরানের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একাংশ অভিনব পন্থার প্রশংসা করেছেন, আরেকাংশ আমার শিশুদের মুখে মাস্ক না থাকায় তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ