শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

বগুড়ায় বজ্রপাতে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার সোনাতলায় বজ্রপাতে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সোনাতলা থানার কাতলাহার ও মধুপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাতলাহার গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে সুমন চন্দ্র রায় (১৭), মধুপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে সিদ্দিক হোসেন (৩৫) ও তার ছেলে সিয়াম হোসেন (১০)।

জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে বৃষ্টির মধ্যে কাতলাহার গ্রামের পাশে বুড়ার দহ খালে ব্রিজের নিচে মাছ ধরছিল সুমন চন্দ্র রায়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে বেলা ১২টার দিকে সোনাতলা থানার মধুপুর গ্রামের মাটিয়ালির বিলে মাছ ধরছিল সিদ্দিক ও তার ছেলে সিয়াম। এ সময় বজ্রপাতে দুজনেই আহত হয়। তাদেরকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন বলেন, নিহত তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ