শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর

ইসলাম গ্রহণ করানোর পরই ইতালি তরুণীকে বিয়ে করলেন মিশরীয় ফুটবলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

ইতালির তৃতীয় সারির ফুটবলক্লাব আঙ্কোনার মিশরীয় খেলোয়াড় ইসমাইল গানাম (২০) একইসঙ্গে দুইটি উৎসব উদযাপন করেছেন। ভিন্নধর্মাবলম্বী এক তরুণীকে ইসলাম গ্রহণ করানোর পর তাকে বিয়ে করেছেন তিনি। প্রিয় মানুষটির ইসলাম গ্রহণ এবং তাকে বিয়ে করে দারুণ উচ্ছ্বসিত জুবা নামে অধিক প্রসিদ্ধ এই ফুটবলার।

গত সপ্তাহের শেষ দিকে টুইটারে ভিডিওর মাধ্যমে ভক্তদের তিনি এই সুখবর দেন এবং ক্যাপশনে লেখেন, এটি আমার জীবনের সবচেয়ে সুন্দরতম ভিডিও আর আমার প্রতিপালকের উত্তম ফায়সালা।

তিনি আমাকে সম্মানিত করেছেন। আমার স্ত্রীর ইসলাম গ্রহণের মুহূর্ত। আলহামদুলিল্লাহ! সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। টুইটের ওই ভিডিওতে দেখা যায়, বিবাহের আগমুহূর্তে স্ত্রীকে কালিমায়ে শাহাদাত পাঠ করাচ্ছেন জুবা গানাম।

আরেকটি টুইটে তিনি লিখেছেন, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহর যার অসংখ্য নিয়ামতে আজকের দিনটি পরিপূর্ণ। আজ আমার বিবাহ সম্পন্ন হয়েছে। আল্লাহ আমাকে সম্মানিত করেছেন আমার স্ত্রীর ইসলাম গ্রহণের কারণ বানিয়ে।

ইসমাইল গানাম টুইটারে এই ভিডিও শেয়ার করার পরই অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এটি ব্যপক ভাইরাল হয়। অনলাইনে সক্রিয়রা নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে অসংখ্য অভিনন্দন বার্তায় সিক্ত করতে থাকেন। আরবি একাধিক গণমাধ্যম এই সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। সূত্র: আল জাজিরা মুবাশির ও আল ইয়াওমুস সাবি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ