শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

মেহেরপুরে মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে ছহির উদ্দীন (৭০) নামের এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মুখোশধারী। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাহেবনগর গ্রামের মাদরাসা ও কবরস্থানের পাশে এ ঘটনা ঘঠে।

জানা যায়, নিহত ছহির উদ্দীন সাহেবনগর গ্রামের বাসিন্দা। তিনি মাদরাসা, কবরস্থান ও ঈদগাহের দেখভালের কাজ করতেন। একই সঙ্গে মাদরাসার পাশের মসজিদের মুয়াজ্জিন হিসেবে পাঁচ ওয়াক্ত আজান দিতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় আজ সকালে গোরস্থানের পাশে কাজ করছিলেন বৃদ্ধ ছহির উদ্দীন। এসময় মুখে কালো মুখোশপরা দুই জন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে গ্রামের মানুষ জড়ো হয়ে দুর্বৃত্তদের খুঁজতে বের হলেও তাদের কোনো হদিস মেলেনি। ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছে তদন্ত ও মরদেহ উদ্ধার করেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, বৃদ্ধের মাথা, বুক, পিঠ, হাত ও পা সহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের পাশাপাশি হত্যাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ