শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

ঈশ্বরগঞ্জে ৪০টি প্রকল্প উদ্বোধন করলেন সাংসদ ফখরুল ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সেতু, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ভবন ও বন্যা আশ্রয় কেন্দ্রসহ ৪০ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।

আজ (২সেপ্টেম্বর) বুধবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে, প্রায় ২৫ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে একত্রে ৪০ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য মো. ফখরুল ইমাম।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সেতু নির্মাণ, সড়ক নির্মাণ ও সংষ্কার, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণসহ ৪০ টি বিভিন্ন প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়। ইতোমধ্যে ২৮ টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। বন্যা আশ্রয় কেন্দ্রসহ ১২ টি উন্নয়ন প্রকল্পের কাজ নতুন করে শুরু হতে যাচ্ছে।

প্রকল্প উদ্বোধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘ভিত্তি প্রস্থর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা’য় বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ফখরুল ইমাম। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, পৌরসভা মেয়র মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে এম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ প্রমুখ।

এমডব্লিউ/