মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

পাবনা-৪ আসনে আ.লীগের প্রার্থী নুরুজ্জামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নুরুজ্জামান বিশ্বাস। রোববার (৩০ আগস্ট) বিকেলে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, আজকের মতো সভা শেষ। বাকি আসনগুলোর বিষয়ে সিদ্ধান্ত দেয়ার জন্য দলীয় সভানেত্রীকে সভার পক্ষ থেকে দায়িত্ব দেয়া হয়েছে। পরবর্তী সময়ে সভানেত্রী সিদ্ধান্ত দেয়ার পর তা জানানো হবে।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

পাবনা-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু মৃত্যুতে আসনটি শূন্য হয়। এ শূন্য আসনে উপনির্বাচনে পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান মিয়াকে মনোনয়ন দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ