রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

পত্রিকা, পোর্টাল, টিভি-বেতারের অনলাইন চালাতে নিবন্ধন লাগবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রিন্ট ও অনলাইন ভার্সনের মধ্যে ভিন্নতা থাকলে পত্রিকার অনলাইন ভার্সনের জন্য নিবন্ধন লাগবে। তবে, ছাপা পত্রিকার ই-পেপার অনলাইনে প্রকাশের জন্য নতুন করে নিবন্ধন করতে হবে না। এছাড়া, টেলিভিশন চ্যানেল ও বেতার নিউজ পোর্টাল হিসেবে চালালে তাদেরও পৃথকভাবে নিবন্ধন করতে হবে।

এমন বিধান রেখে ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭’ সংশোধন করছে সরকার। এ জন্য সংশোধিত এই নীতিমালার খসড়া সোমবার মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী গণভবন থেকে যুক্ত হন। মন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবেরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষ থেকে বৈঠকে যোগ দেন। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান।

খসড়া নীতিমালা অনুযায়ী, আইপিটিভি ও ইন্টারনেট রেডিও নিবন্ধন নিয়ে চালানো যাবে। তবে এগুলো সংবাদ প্রচার করতে পারবে না। তারা নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্যান্য অনুষ্ঠান প্রচার করতে পারবে।

বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়। আজকের মন্ত্রিসভার বৈঠকে প্রতিবছর ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদ্‌যাপন এবং দিনটি মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ–বিষয়ক ‘ক’ ক্রমিকের অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ