শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

করোনায় রাজবাড়ী সদর উপজেলার সাবেক চেয়ারম্যানের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট এম.এ খালেক (৬৪) মারা গেছেন।

শনিবার রাত ১০টা ৪০মিনিটে রাজধানী ঢাকার (বিআইএইচএসএইচ) বাংলাদেশ ইন্সটিটিউট অফ হেলথ্ সাইন্সেস জেনারেল হসপিটালে ইন্তেকাল করেন।

এডভোকেট এম.এ খালেকের বড় ছেলে এম.এ. খালেদ পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাবা করোনার উপসর্গ নিয়ে ১৩ আগস্ট রাজবাড়ী সদর হাসপাতালে নমুনা পরীক্ষা করাতে দেন। ১৬ আগস্ট তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। নমুনা দেয়ার দিন থেকেই তিনি হালকা কাশি ও জ্বর নিয়ে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছিলেন।

১৮ আগস্ট দিনগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন সকালে তাকে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার সন্ধ্যার দিকে তার অবস্থার মারাত্মক অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ১০টা ৪০মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ