শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

ফুলপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান
ফুলপুর (ময়মনসিংহ) থেকে>

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শানজিদা খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের হরিরামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুর পিতার নাম মুহা. শহীদ মিয়া।

জানা যায়, শিশু শানজিদা শুক্রবার দুপুরে কয়েকজনকে সাথে নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। সে একা পুকুরে নামে,সাথে থাকা অন্যরা পাড়ে দাঁড়িয়েছিলো। সে ডুব দিয়ে উঠতে দেরি করায় তার ভাই তাসিফ তার বাবাকে ডেকে আনে।

পরে তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ