রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

ফুুলপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান
ফুলপুর প্রতিনিধি>

ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারি ইউনিয়ন সংলগ্ন খরিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ অনুযায়ী দুইজনকে ৫০হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা এবং দু’টি ডেজার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

পরে ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবের জিম্মায় তা নিলামে বিক্রি করে ৭দিনের মাঝে আদালতকে অবহিত করার নির্দেশ দেয়া হয়।

বুধবার (২৬শে আগস্ট) সহকারি কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, বালু উত্তোলন স্থানের ১০০থেকে ১৫০গজের ভিতরে ইউনিয়ন পরিষদের মূল সড়ক ও বসতভিটা রয়েছ। এছাড়াও পার ভাঙন ও সড়কের ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই এ বিষয়ে জনগণকে সচেতন ও সতর্ক থাকতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ