রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু শান্তি আলোচনার মাঝেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা

নেত্রকোনায় ট্রলার দুর্ঘটনা: শহিদ পরিবারের খোঁজ নিতে আগামীকাল ময়মনসিংহে আসছেন মুফতি ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ ।।

গত ৫ আগস্ট নেত্রকোণায় ট্রলার দূর্ঘটনায় শহীদ আলেম ও শিক্ষার্থীদের পরিবারের খোঁজ নিতে আগামীকাল ময়মনসিংহ সদর থানার কোনাপাড়ায় আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম।

এ উপলক্ষে ময়মনসিংহ সদরের কোনাপাড়া বাজার ঈদগাহ ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ ময়মনসিংহ জেলা এবং সকল সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ ১৮ জন উলামা, তুবার এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দুপুর ১টা থেকে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুফতি ফয়জুল করীম। এ ছাড়াও স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আওয়ার ইসলাম কে জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ মহানগর সভাপতি মাওলানা সাইফুল্লাহ মানছুর।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ময়মনসিংহ থেকে একদল উলামা ও শিক্ষার্থী ঈদ পরবর্তী নৌসফরে নেত্রকোনার মদন থানার মিনি কক্সবাজার খ্যাত উচিতপুর হাওড়ে গিয়েছিলেন। হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে তাদের বহনকারী ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। এতে নৌকা আরোহীদের ১৮ জন যাত্রী পানিতে ডুবে মারা যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ