শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদী ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে লেবাননের হিজবুল্লাহ। শনিবার ইসরায়েল সীমান্তের কাছে দক্ষিণ লেবাননের আকাশ সীমা লঙ্ঘন করায় এই ড্রোন ভূপাতিত করা হয়।

সংগঠনটি এক বিবৃতিতে জানায়, সীমান্তবর্তী আইতা আশ-শাব শহরের কাছে ইসরাইলি ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। বর্তমানে ড্রোনটি হিজবুল্লাহর আয়ত্তে রয়েছে।

পরে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে, লেবাননের ভূখণ্ডে তাদের একটি ড্রোন ভূপাতিত হয়েছে তবে তা থেকে কোনো ধরনের তথ্য ফাঁস হয়নি বলে দাবি করেছে তারা।

এর একদিন আগে হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, না ইহুদিবাদী ইসরায়েলকে, না তার মিত্রদেরকে লেবাননের উপর আগ্রাসনের সুযোগ দেবে হিজবুল্লাহ। এরপরই এই ড্রোন ভূপাতিত করা হলো। -পার্সটুডে

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ