শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

মুক্তাগাছা পৌরসভার মেয়র বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার মেয়র, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলামকে পৌরসভার মেয়র পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

আজ বুধবার (১৯ আগস্ট) তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, তার বিরুদ্ধে মুক্তাগাছা থানায় নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের ধারা ১৫(৩) মামলায় যথাসময়ে চার্জশিট (নম্বর ১৪৬/১৫) বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১ (১) অনুযায়ী শহীদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।

তবে বরখাস্তকৃত মেয়র শহীদুল ইসলাম জানান, তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্যই একটি পুরাতন মিথ্যা রাজনৈতিক মামলায় বরখাস্ত করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ