মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০ মায়ের স্নেহ, তারপর বিচ্ছেদের বেদনা সড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে পিসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

নেত্রকোনার মদন উপজেলায় নৌকাডুবিতে নিহত আলেম-হাফেজ ও শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে 'পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ' (পিসব)।

বুধবার দুপুরে পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশের ব্যবস্থাপনায় নিহতদের পরিবারের মধ্যে তিনটি পরিবারকে একটি করে ব্যাটারি চালিত ভ্যান প্রদান করা হয়।

সংস্থাটির প্রজেক্ট পরিচালক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইমরান হুসাইন হাবিবী এর সার্বিক তত্ত্বাবধানে ঢাকা ও ময়মনসিংহের শীর্ষ ওলামায়ে কেরামগণের উপস্থিতিতে ভ্যানগুলো হস্তান্তর করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন- পাহাড়পুরী রহ. এর বড় সাহেবজাদা হযরত মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরী, শাইখুল হাদিস মুফতি ইমরান হোসাইন কাসেমী, জামিয়া উলূমুল ইসলামিয়া মোহাম্মদপুরের মুফতি জহিরুল ইসলাম সিরাজী, উত্তরা কাঁচকুরা মাদ্রাসার শিক্ষাসচিব মুফতি জহিরুল ইসলাম ফারুকী, কল্যাণপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবু বকর মুহাম্মদ আদনান, কল্যাণপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা কামরুজ্জামান, তাওহীদুল ইসলাম, বিশিষ্ট আলেম ব্যবসায়ী মাওলানা আবু বকর, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম সাঈদ, হাফেজ মাওলানা ইসহাক, মুফতি মাহবুবুল্লাহ্, মুফতি আমীর ইবনে আহমাদ প্রমুখ।

পরে,মরহুমদের রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে দোয়া করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট দুপুরে মদন উপজেলার উচিৎপুর সংলগ্ন গোবিন্দশ্রী এলাকায় ৪৮জন পর্যটক নিয়ে একটি নৌকা ডুবে যায়। এতে ৩০ জন সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা উঠতে পারেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা ১৭ জনের মরদেহ উদ্ধার করে। নিহতদের অধিকাংশই ময়মনসিংহ সদরের চর সিরতা ইউনিয়নের মাদ্রাসার ছাত্র ও শিক্ষক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ