শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

করোনায় আক্রান্ত মাশরাফির বাবা-মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পরিবারের।

প্রথমে তার নানা চিকিৎসক মাসুদ আহমেদ আক্রান্ত হলেন। তারপর আক্রান্ত হলেন মাশরাফির ছোট ভাই মোরসালিন। স্ত্রীসহ মাশরাফি নিজেও দীর্ঘদিন ছিলেন পজিটিভ। এবার বাবা গোলাম মর্তুজা স্বপন ও মা বলাকা মর্তুজাসহ পরিবারের আরো ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নড়াইল সদর উপজেলা যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান জানান, মাশরাফির বাবা-মা ছাড়াও তার মামি কামরুন নাহার কুহু ও ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়া তুহা করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ৪ জনই বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তারা সবাই সুস্থ, সামান্য উপসর্গ ছাড়া তেমন কোনো সমস্যা নেই তাদের শরীরে।

গত ২০ জুন জানা যায়, প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তিনি নিজেও নিশ্চিত করেছেন। এরপর থেকে হোম কোয়ারেন্টাইনে ছিলেন দেশসেরা এই পেসার।

ঘরে থেকেই ডাক্তারের পরামর্শ নিয়েছেন। তেমন কোনো শারীরিক সমস্যা না থাকলেও করোনা নেগেটিভ হতে অনেক সময় লেগেছে মাশরাফির। তার স্ত্রী সুমনা হকের সময় লেগেছে আরো বেশি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ