বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

লেবাননে বিষ্ফোরণের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ও সমবেদনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় মঙ্গলবার বিকালে ভয়াবহ জোড়া বিস্ফোরণ ঘটনায় শতাধিক মুসলমান নিহত ও হাজার হাজার মুসলমান আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এধরণের হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না।

আজ বুধবার এক বিবৃতিতে চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বৈরুতের হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করে বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের চিহ্নিত করে আন্তর্জাতিক বিচারের কাঠগড়ায় দাড় করাতে হবে। সেইসাথে বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধভাবে এ হামলার মোকাবেলা করতে হবে।

তিনি আরো বলেন, এধরণের হামলা মানব সভ্যতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। হামলায় চারদিকে সারি সারি লাশ, দিশেহারা রক্তাক্ত মানুষ। হাসপাতাগুলোতেও জায়গা হচ্ছে না আহতদের। বিলাসবহুল হোটেল, আবাসিক ভবন সবকিছু পরিণত হয়েছে অচেনা বিশাল ধ্বংসস্তুপে। বিস্ফোরণে আহতদের চিৎকার আর নিখোঁজের স্বজনদের দীর্ঘশ্বাসে ভারি হয়ে উঠছে আকাশ-বাতাস।

জোড়া বিস্ফোরণের এই ধ্বংসলীলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও শোক প্রকাশ করেন তিনি। সেইসাথে তাদের মাগফিরাত কামনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ