বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বৈরুতে বিস্ফোরণের দায় অস্বীকার ইসরায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পেছনে ইসরায়েলকে দায়ী করছেন অনেকে। তবে সে অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। সেখানকার কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া।

গতকাল স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। সর্বশেষ তথ্যানুযায়ী এই ঘটনায় অন্তত ১০০ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে ৪ হাজারের বেশি মানুষ।

নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলি এক কর্মকর্তা বলেন, এই ঘটনার সঙ্গে ইসরায়েলের কোনো যোগাযোগ নেই।

এই বিস্ফোরণকে একটি দুর্ঘটনা আখ্যা দিয়ে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গাবি আসকেনাজি স্থানীয় এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বলেন, এটি একটি দুর্ঘটনা, যা আগুনের কারণে সংগঠিত হয়েছে।

আল আরাবিয়া বলছে, ঘটনার পর মঙ্গলবার লেবাননে মানবিক সাহায্য পাঠানোর প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এ প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আমি জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছি। তারা জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত নিকোলায় ম্লাদেনোভের সঙ্গে যোগাযোগ করবে। তার সঙ্গে আলোচনা করলে বোঝা যাবে, আমরা লেবাননকে সাহায্য করতে পারছি কি না।

এ ছাড়া ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ ও পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যস্ততার মাধ্যমে লেবাননকে সাহায্য করতে চায়। যদি তা সম্ভব হয় তাহলে সেখানে মেডিকেল ও মানবিক সাহায্য পাঠানো হবে। সেইসঙ্গে জরুরি অন্যান্য সেবাও সরবরাহ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ