বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মার্কিন নির্বাচন পেছানোর আহ্বান ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেইল-ইন ভোটিং জালিয়াতির খুব কম প্রমাণ পাওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন পেছানোর আহ্বান জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) এক টুইট বার্তায় ট্রাম্প এই আহ্বান জানান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প নভেম্বরে অনুষ্ঠিত হতে মার্কিন নির্বাচন পেছানোর আহ্বান জানিয়েছেন। ট্রাম্প মনে করছেন ডাক ভোটের মাধ্যমে সবচেয়ে বেশি ভোট জালিয়াতির সম্ভাবনা রয়েছে। এমনকি ভুল ফলাফলও প্রকাশ হতে পারে।

তাই তিনি জনগণের 'সঠিক, সুরক্ষিত ও নিরাপদ' ভোট নিশ্চিত করার আগ পর্যন্ত এই বিলম্বের পরামর্শ দিয়েছেন। এদিকে টুইট বার্তায় ট্রাম্প বলেন, আসছে নভেম্বরের 'সর্বজনীন মেল-ইন ভোটিং' আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভুল এবং প্রতারণামূলক নির্বাচন।

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে মাথায় রেখে করোনা সংকটের কারণে জনসভার ঝুঁকি এড়াতে বাইডেন শুরু থেকেই ডিজিটাল মাধ্যমকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে ট্রাম্প করোনাভাইরাসের পরোয়া না করে বেশ কয়েকটি জনসভা আয়োজন করলেও বর্তমানে পিছিয়ে এসেছেন। সংক্রমণ ছড়ানো থেকে শুরু করে যথেষ্ট ভিড় না হওয়ায় জনসভাগুলোকে ঘিরে অনেক বিতর্ক হয়েছে।

আতঙ্কিত হয়ে ট্রাম্প নিজের প্রচার অভিযানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারকে সরিয়ে দেন। ডাকযোগে ব্যালট সম্পর্কে তাঁর সংশয় ও বারবার সতর্কবার্তার ফলেও ট্রাম্পের মনে আতঙ্ক ফুটিয়ে তুলছে বলে অনেক পর্যবেক্ষক মনে করছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ