বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গরুবোঝাই ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। ফরিদগঞ্জ পৌরসভার পেট্রোল পাম্প এলাকায় রোববার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গোবিন্দুপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর এলাকার মো. জিসান (২১) ও রাসেল মিয়া (২২)।

ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব জানান, চাঁদপুরের হরিণাঘাট হয়ে ফরিদগঞ্জ দিয়ে চট্টগ্রাম যাচ্ছিল গরুবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৮-৭৪৫১)। এটি ফরিদগঞ্জ পৌরসভার পেট্রলপাম্প এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের আরোহী মো. জিসান ও অপর আরোহী মো. রাসেল নিহত হন।

দুর্ঘটনার পর পরই পুলিশ চালকসহ ট্রাকটি লক্ষ্মীপুর জেলার দালালবাজার এলাকা থেকে আটক করেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ