বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সুনির্দিষ্ট কারণ ছাড়া তল্লাশির নামে গাড়ি থামানো যাবে না: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোরবানির পশুবাহী পরিবহনে যেন কোনো ধরনের চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের কঠোর বার্তা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। সুনির্দিষ্ট কারণ ছাড়া তল্লাশির নামে গাড়ি থামানো যাবে না বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পুলিশ সদর দফতরে ইউনিট প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ বার্তা দেন।

আইজিপি বলেন, সড়ক ও নৌপথে কোরবানির পশুবাহী যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে হবে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পশুবাহী গাড়ি না থামানোর নির্দেশ দেন তিনি। হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট জেলা পুলিশ কোরবানির পশুবাহী গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে ক্যাম্প স্থাপন করবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিটের সঙ্গে সমন্বয় করতে হবে।

পুলিশ প্রধান বলেন, পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে পশু কেনাবেচা নিশ্চিত করতে হবে। মাস্ক ছাড়া কেউ হাটে প্রবেশ করতে পারবে না।

ঈদে ঘরে ফেরা মানুষের চলাচল নির্বিঘ্ন করতে স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থা বজায় রাখতে নির্দেশ দেন আইজিপি। তিনি বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে সুনির্দিষ্ট কারণ ছাড়া তল্লাশির নামে গাড়ি থামানো যাবে না।

ট্রেনসহ পরিবহনের টিকিট কালোবাজারির বিরুদ্ধেও সতর্ক করেন আইজিপি। তিনি বলেন, ট্রেনের টিকিট যাতে কালোবাজারি না হয় সেদিকেও নজর বাড়াতে হবে। বাস ও অন্যান্য পরিবহনে যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফেরি চলাচল স্বাভাবিক রাখতে হবে। পরিবহনে জীবাণুনাশক ছিটানো নিশ্চিত করতে হবে। সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ থাকবে। মহাসড়কে থ্রি হুইলার, করিমন, নসিমন ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকবে।

চুরি-রাহাজানির বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দিয়ে পুলিশ প্রধান বলেন, বর্তমান করোনা পরিস্থিতির কারণে কিছু কিছু অপরাধ বৃদ্ধির আশঙ্কা আছে। আবাসিক ও বাণিজ্যিক এলাকায় চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ বন্ধের লক্ষ্যে টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ