শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস

ঢাকাবাসীর জন্য ‘ডিজিটাল হাট’ চালু হচ্ছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে ঢাকাবাসীর জন্য কোরবানির পশু কেনাবেচার ‘ডিজিটাল হাট’ চালু হতে যাচ্ছে। ভার্চুয়াল এই হাটে শুধু পশু কেনা যাবে তা নয়; মিলবে বাসায় পরিবহন ও কসাই সেবাও। সেবা নিতে অনলাইন বুকিং ও সেবামূল্য পরিশোধের ব্যবস্থাও থাকছে এই হাটে।

আজ শনিবার দুপুরে ভার্চুয়াল এ হাট অনলাইনে উদ্বোধন করবেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে এই হাট পরিচালনা করবে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। হাট বাস্তবায়নে সঙ্গী হয়েছে আইসিটি বিভাগ এবং বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন।

ভার্চুয়াল এই হাটে একশপ, পল্লী সঞ্চয় ও বেঙ্গল মিট’র পক্ষ থেকে বিক্রেতা হিসাবে গরু, ছাগলের উচ্চতা ও মূল্যসহ ছবি পোস্ট করা হয়েছে। যে পশুটি ভিজিটর বেশি দেখছেন সেটি থাকছে হাটের প্রথম সারিতে। এতে আছে এলাকাভিত্তিক হাটও। সূত্রমতে, ঢাকার ৫টি এলাকার হাট যুক্ত হচ্ছে এই ভার্চুয়াল প্লাটফর্মে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ