শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ ইহতিশামুল হক হীরা

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান ও তার মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের মহামারির মধ্যে কোভিড-১৯ টেস্টের নামে ভুয়া সনদ দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলায় জড়িত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানসহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছে খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

বুধবার গনমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেছেন, দেশের স্বাস্থ্য খাতের মহাদুর্র্নীতির সর্বশেষ বহিংপ্রকাশ হলো রিজেন্ট হাসপাতালের কোভিড-১৯ টেস্ট জালিয়াতি। সরকারী দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্য হিসেবে পরিচিত প্রতারক মোহাম্মদ শাহেদ দলীয় পরিচয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা কামিয়ে দাপটের সাথে চলাফেরা করেছে। এ পরিচয়ে বিভিন্ন টিভি টকশোতে সে প্রকাশ্যে সরকারী দলের হয়ে কথা বলেছে।

নেতৃদ্বয় বলেন, আজকে র‌্যাবের প্রশংসনীয় অভিযানের ফলে রিজেন্ট হাসপাতালের জালিয়াতি ও শাহেদের দুর্নীতি ও প্রতারণা প্রকাশ পেয়েছে। নমুনা সংগ্রহ না করেই কোভিড টেস্টের ভুয়া রিপোর্ট বানিয়ে মানুষের জীবন নিয়ে বাণিজ্যের মত ন্যাক্কাজনক প্রতারণার ঘটনা বিরল। এভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনভাবেই বরদাস্ত করা যায় না।

‘এ রকম একজন দুর্নীতিগ্রস্থ ব্যক্তির প্রতিষ্ঠানকে কোভিড চিকিৎসার জন্য ডেডিকেটেড হাসপাতাল করার পিছনে অনেক রাঘব বোয়াল জড়িত রয়েছে। সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত তার বিচরণ ছিলো। রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের মত একজন জঘন্য প্রতারক এখনো গ্রেফতার না হওয়া খুবই বিস্ময়কর ব্যাপার।’

বিবৃতিতে নেতৃদ্বয় কোভিড-১৯ টেস্টের নামে ভুয়া সনদ দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলায় জড়িত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক মোহাম্মদ শাহেদকে অবিলম্বে গ্রেফতার ও তার মদদদাতা রাঘব বোয়ালদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সাথে স্বাস্থ্য খাতে বিরাজমান দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে জনগণের স্বাস্থ সেবা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ