মূল: শায়খ ডক্টর বান্দার বালিলা
ভাষান্তর: মুহাম্মদ ইশরাক
১২-১১-১৪৪১ হিজরি শুক্রবার মসজিদুল হারামের জুমার নামাজে প্রদত্ব খুতবার অনুবাদ
(প্রথম খুতবা)
আল্লাহ তায়ালা অন্তর সৃষ্টি করেছেন। যেন অন্তর আল্লাহকে চিনে নেয়। তাঁর প্রতি আনুগত্য করে। তার সাথে সম্পর্ক গড়ে। কোন প্রতিবন্ধকতা অন্তরকে জিকির থেকে আড়াল করবে না। আল্লাহর আয়াতসমূহ নিয়ে চিন্তা গবেষণা থেকে ফিরে রেখে কোন রদকারী অন্তরকে অন্য কিছুতে মশগুল রাখবে না।
তবে কখনো কখনো এই অন্তরের জন্য বিভিন্ন রোগ ও নানান রকম পর্দা প্রকাশ পায়। সেগুলো আড়াল হয়ে দাঁড়ায় অন্তর ও এর সৃষ্টির উদ্দেশ্যের মাঝে। আর অন্তরকে নিবৃত্ত রাখে এর কাঙ্ক্ষিত অবস্থা থেকে।
এ সবকিছুর মধ্য হতে অন্তরের জন্য সবচেয়ে মারাত্মক ও ক্ষতিকারক জিনিস হলো গাফিলতি ও উদাসীনতার রোগ। কেননা এটি অন্তরকে ঘুমিয়ে রাখে। জিকির থেকে ফিরে রাখে। উপদেশ থেকে বিমুখ করে। এভাবে মানুষ মন চাহে জিন্দেগীর প্রতি ধাপিত হয়। নিজের কাছে অনুভব ও অনুধাবন করার অধিকৃত উপলব্ধি ও ও অনুভূতি হারিয়ে ফেলে।
এসব গাফিলতির একটি হলো দুনিয়া ও শরীয়ত সংশ্লিষ্ট আয়াতসমূহ থেকে চিন্তা গবেষণা করার উদাসীনতা। আয়াতের বাস্তবতা একের পর এক ঘটতে থাকে। অথচ অন্তর অনুভূতিশূন্য ও ঘুমন্ত। সত্যায়ন ও ইমান আনয়নের কোন প্রেরণা অন্তরে জাগ্রত হয় না। ভয় -ডর, অনয়- বিনয়, কাকুতি মিনতি কোন কিছুর দিকেই অন্তর ধাবিত হয় না।
আল্লাহ তায়ালা বলেছেন, তাদের রবের নিদর্শনাবলির থেকে যে নিদর্শনই তাদের কাছে উপস্থিত হয়েছে তারা তা থেকে বিমুখ থেকেছে। (সূরা, আনআম)
গাফলতিতে নিমজ্জিত, উপদেশ থেকে বিমুখ ব্যক্তির ব্যাপারে আয়াত বর্ণিত অবস্থায় হলো বিমুখতার অবস্থা। এটা যেন সেই বৃষ্টির মত যা জমিনের উর্বরতার জন্য অবতীর্ণ হয়। কিন্তু জমিনটা হলো পাথুরে ভূমি যেখানে না কোন পানি জমতে পারে আর না তৃণলতা উৎপন্ন হতে পারে।
গাফলতির আরেক প্রকার হলো আখেরাতের ব্যাপারে উদাসীনতা। আখেরাতে সফল হতে যে চূড়ান্ত চেষ্টা প্রচেষ্টা ত্যাগ তিতিক্ষার দরকার তা থেকে বিমুখতা এবং উদাসীনদের আফসোসের দিন আগমনের পূর্বে আখেরাতের জন্য ক্ষেত প্রস্তুতির প্রতি অমনোযোগীতা ।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার বলেছেন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। তারা তারা শুধু পার্থিব জীবনের বাহ্যিকতা সম্পর্কে জ্ঞাত আর আখেরাতের বেলায় অজ্ঞ।'(সূরা,আরাফ-১১৮৭-১৮৮)।
এ সমস্ত গাফেলদের প্রাপ্তি হলো তারা কেবল দুনিয়া নিয়েই পড়ে থাকা। তাদের জ্ঞানের দৌড় এই দুনিয়ার প্রান্ত পার হয়ে অন্য কোন জগতে যেতে পারে না। তথাপি তারা কেবল দুনিয়ায় বাহ্যিক চাকচিক্যের জ্