শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা হজের মিকাত আল-জুহফায় মিলল ১৭০০-এর বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘বিদ্যুৎখাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপর চাপানো যাবে না’ স্মৃতির ফ্রেমে আল্লামা সুলতান যওক নদভী রহ. ‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

সাহাবাদের চেতনায় উজ্জীবিত হওয়ার এখনই সময়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা নাঈম আহমদ।।।

রাসূলে আরাবী সা.-এর যামানায় আবু আমির নামক ইসলামের দুশমন জনৈক খৃষ্টান সন্নাসী-এর নির্দেশে ১২ জন মুনাফিকের একটি দল একটি মসজিদ নির্মাণ করেছিল। যে মসজিদ নির্মাণের উদ্দেশ্য ছিল, যে সমস্ত মুসলমান অন্যান্য মসজিদে নামাজ পড়ছিল, তাদের কিছু সংখ্যক-কে এই তথাকথিত মসজিদে নিয়ে আসা। যাতে মুসলমানদের মধ্যে দুই দল হয়ে বিভক্তি সৃষ্টি হয়। (অবলম্বনে: তাফসীরে জালালাইন, ৩য় খন্ড। সূরা আত-তাওবাহ, ১০৭-১০৮)

অবশ্য, খৃষ্টান সন্নাসী আবু আমিরের নির্দেশে নির্মাণকৃত সেই তথাকথিত মসজিদটি রাসূলে আরাবী সা. সাহাবাদের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন। আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন। এবং সে জায়গাকে ময়লা-আবর্জনা ফেলার স্থান হিসেবে নির্ধারণ করেছিলেন। মরা পশু ইত্যাদি সেখানে ফেলা হত।

বর্তমানেও এরকম কিছু হচ্ছে না তো? আজ আলিম-উলামাদেরকে দু'টি দলে বিভক্তির চেষ্টা চলছে। (তাদের চক্রান্তে তারা কিছুটা সফলও হয়েছে)।

সেই খৃষ্টান সন্নাসী-এর সাথে সাদৃশ্য রেখে আলিম-উলামাদের মধ্যে বিভক্তি সৃষ্টির অপচেষ্টা চালানো বর্তমান বাতিল ও কুচক্রী মহলের বিরুদ্ধে লড়ার জন্য; তাদের এই ভ্রান্ত চেষ্টাকে প্রতিহত করার জন্য, বাতিলের সাথে আপোসহীন এই আলিম-উলামাদেরই একটি দল রাসূল সা. ও সাহাবাদের চেতনায় উজ্জীবিত হয়ে বাতিলদের ফেতনা ও অপচেষ্টা-র বিরুদ্ধে লড়া সময়ের দাবি।

লেখক: তরুণ আলেম। (ইউনিয়ন: ১০ নং দেবপাড়া), নবীগঞ্জ, হবিগঞ্জ, সিলেট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ