বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের ইসফাহান প্রদেশের নাতাঞ্জে পারমাণবিক স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। আগের মতই স্থাপনায় কাজ চলছে।

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, প্রাথমিকভাবে আগুনের তথ্য নিশ্চিত করেছে ইরানের আণবিক শক্তি সংস্থা। সংস্থাটির মুখপাত্র বেহরুজ কামালবন্দি দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে বলেছেন, পারমাণবিক ওই স্থাপনায় কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি। স্থাপনাটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

জানা যায়, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা ইরানে যে কয়েকটি পারমাণবিক স্থাপনা নজরদারিতে রেখেছে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা সেগুলোর অন্যতম।

নাতাঞ্জ শহরের গভর্নর রমজান আলী ফেরদৌসি জানান, অগ্নিনির্বাপন কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো কিছু বলতে পারেননি।

২০১৫ সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে পারমাণবিক চুক্তি করে ইরান। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে পারমাণবিক কর্মসূচির লাগাম টানতে রাজি হয় তেহরান। ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। পরবর্তীতে একের পর আঘাত হানা হয় ইরানের অর্থনীতির ওপর। পরে পারমাণবিক প্রতিশ্রুতি থেকে ধীরে ধীরে সরে আসতে শুরু করে তেহরান।

-েএটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ