মাওলানা আব্দুল্লাহ আল-কাউসার।।
বিদআত অনেক বড় এক ভ্রান্ততা। আজকাল বেড়েই চলছে বিদআতের প্রচার-প্রসার। বিদআত সম্পর্কে রাসুলের হাদিস
إِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُوْرِ فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلَّ بِدْعَةٍ ضَلاَلَةٌ وَكٌلَّ ضَلاَلَةٍ فِي النَّارِ
ধর্মের নামে নতুন সৃষ্টি হতে সাবধান কেননা প্রত্যেক নতুন সৃষ্টিই বিদ‘আত এবং প্রত্যেক বিদ‘আতই ভ্রষ্টতা। আর প্রত্যেক ভ্রষ্টতাই জাহান্নামে নিয়ে যাবে। আহমাদ হা/১৭২৭৪, ১৭২৭৫; আবূদাঊদ হা/৪৬০৭; তিরমিযী হা/২৬৭৬; ইবনু মাজাহ হা/৪২; হাকেম ১/৯৫।
বিদআতিদের নিকট থেকে, 'ইলম' গ্রহণ করার বিধান!
বর্তমান জামানায় কথেকের বক্তব্য হল! বিদ'আতিদের কাছ থেকে ইলম গ্রহণ করা জায়েজ। কারণ, আমরা তাদের থেকে হক কথা গ্রহণ করব আর বাতিলটা ছুড়ে ফেলে দেব।
আসুন! দেখি হাদিস কি বলে; হযরত আবূ হুরাইরা (রাযি.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন-
ﻳَﻜُﻮﻥُ ﻓِﻲ ﺁﺧِﺮِ ﺍﻟﺰَّﻣَﺎﻥِ ﺩَﺟَّﺎﻟُﻮﻥَ ﻛَﺬَّﺍﺑُﻮﻥَ ﻳَﺄْﺗُﻮﻧَﻜُﻢْ ﻣِﻦَ ﺍﻷَﺣَﺎﺩِﻳﺚِ ﺑِﻤَﺎ ﻟَﻢْ ﺗَﺴْﻤَﻌُﻮﺍ ﺃَﻧْﺘُﻢْ ﻭَﻻَ ﺁﺑَﺎﺅُﻛُﻢْ ﻓَﺈِﻳَّﺎﻛُﻢْ ﻭَﺇِﻳَّﺎﻫُﻢْ ﻻَ ﻳُﻀِﻠُّﻮﻧَﻜُﻢْ ﻭَﻻَ ﻳَﻔْﺘِﻨُﻮﻧَﻜُﻢْ
শেষ যুগে কিছুসংখ্যক প্রতারক ও মিথ্যাবাদী লোকের আবির্ভাব ঘটবে। তারা তোমাদের কাছে এমন সব হাদীস বর্ণনা করবে যা কখনও তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা শোনোনি। সুতরাং তাদের থেকে সাবধান থাকবে এবং তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবে। তারা যেন তোমাদের বিভ্রান্ত না করতে পারে এবং তোমাদেরকে ফিতনাহ’য় না ফেলতে পারে। [সহিহ মুসলিম, হা/৭; ‘ভূমিকা’; পরিচ্ছেদ- ৪]
ফিরছি এবার সালাফদের বক্তব্যের প্রতি!
কথেকের বক্তব্য সালাফদের মানহাজ বিরোধী। কেননা তাঁরা এই মূলনীতি অনুসরণ করে ‘ইলম গ্রহণ করেননি। বরং তাঁদের মূলনীতি ছিল—যার কাছ থেকে 'ইলম' গ্রহণ করা হবে, তার ব্যাপারে খোঁজখবর নেওয়া এবং সে বিশ্বস্ত ও যোগ্য প্রমাণিত হওয়ার পর তার কাছ থেকে 'ইলম' গ্রহণ করা।
প্রখ্যাত তাবি‘ঈ ইমাম মুহাম্মাদ বিন সীরীন (রাহিমাহুল্লাহ) [মৃত: ১১০ হি.] বলেছেন;
ﺇِﻥَّ ﻫَﺬَﺍ ﺍﻟْﻌِﻠْﻢَ ﺩِﻳﻦٌ ﻓَﺎﻧْﻈُﺮُﻭﺍ ﻋَﻤَّﻦْ ﺗَﺄْﺧُﺬُﻭﻥَ ﺩِﻳﻨَﻜُﻢْ
নিশ্চয় এ "ইলম" হলো দ্বীন। কাজেই কার কাছ থেকে তোমরা দ্বীন গ্রহণ করছ তা যাচাই করে নাও! [সহিহ মুসলিম, ‘ভূমিকা’; পরিচ্ছেদ- ৫]
শাইখুল ইসলাম হুজ্জাতুল উম্মাহ ইমাম মালিক বিন আনাস (রাহিমাহুল্লাহ) [মৃত: ১৭৯ হি.] বলেছেন;
لا يؤخذ العلم عن أربعةٍ: سفيهٍ يُعلن السفهَ وإن كان أروى الناس، وصاحب بدعةٍ يدعو إلى هواه، ومن يكذب في حديث الناس وإن كنتُ لا أتَّهمه في الحديث، وصالحٌ عابدٌ فاضلٌ إذا كان لا يحفظ ما يحدِّث به
চার ধরনের লোক থেকে ‘ইলম গ্রহণ করা যাবে না: (১) সেই নির্বোধ লোক, যে প্রকাশ্যে মূর্খতাপূর্ণ আচরণ করে; যদিও সে লোকদের মধ্যে সবচেয়ে বেশি হাদীস বর্ণনাকারী হয়। (২) সেই বিদ‘আতà