শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

করোনা ভাইরাস পরিস্থিতিতে রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মদ ফরিদুল ইসলাম।

ইসলামে মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য নানা ধরনের উপায় ব্যবহার করেছে। কোনো কারণবশত নিরুপায় হলে হারাম ভক্ষণ এর অনুমতি রয়েছে। মহামারী রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই রোগে আক্রান্ত এলাকা থেকে দূরে থাকতে হবে।

আমরা নিজেদের জীবন বাঁচাতে অনেক সময় অনেক কিছু করি অথচ রোগে আক্রান্ত এলাকার মানুষ যেখানে গেলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে মারা যাওয়ার সম্ভাবনা আছে সেখান থেকে দূরে থাকবো না কেন। এই মর্মে একটি হাদিস।

আবূ মূসা আশআরী রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ফিতনার সময় মানুষের নিরাপত্তার উপায় তার স্বগৃহে অবস্থান। (দাইলামী, সঃ জামে’৩৬৪৯ নং)

উট ছোঁয়াচে রোগে আক্রান্ত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন। আমরা দেখি হাঁস মুরগির যদি ছোঁয়াচে রোগে আক্রান্ত হয় তাকে আমরা দল থেকে আলাদা রাখি ।যাতে অন্য গুলো আক্রান্ত না হয়।তাই আমাদের করণীয় হচ্ছে আক্রান্ত এলাকা ও মানুষ থেকে দূরে অবস্থান করতে হবে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, অসুস্থকে সুস্থের মধ্যে নেয়া হবে না (রুগ্ন উট সুস্থ উটের কাছে নেবে না)। (বুখারী, আস-সহীহ ৫/২১৭৭; মুসলিম, আস-সহীহ ৪/১৭৪২-১৭৪৩)আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, وَلاَ تُلْقُواْ بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের মধ্য নিক্ষেপ করোনা।সূরা বাকারা-১৯৫

করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে আমাদের এয়ারপোর্টে নজরদারি বাড়ানো হোক।যারা বিদেশ থেকে এসেছেন তারা কিছু দিন গৃহে অবস্থান করোন। এবং কি রোগের প্রকোপ দেখা দিলে চিকিৎসা নিন। আপনাদের উদ্দেশ্যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীস তুলে ধরলাম করোনা ভাইরাস পরিস্থিতিতে আমাদের করনীয় উসামা ইবনে যায়েদ রা. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোন ভূখণ্ডে প্লেগ মহামারী ছড়িয়ে পড়তে শুনবে, তখন সেখানে প্রবেশ করো না। আর তা ছড়িয়ে পড়েছে এমন ভূখণ্ডে তোমরা যদি থাক, তাহলে সেখান থেকে বের হয়ো না। সহিহ বুখারি ৩৪৭৩, ৫৭২৮, ৬৯০৪।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ