শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জনপ্রিয়তা নয়, যোগ্যতা দেখে বক্তা নির্বাচন করুন: মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

করোনা থেকে বাঁচতে খুলে রাখুন ঘরের জানালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গবেষকদের মতে, যেখানে বাতাস থাকে সেখানে করোনা সংক্রমণের সম্ভবনা কম। এ কারণে গাড়িতে এসি না চালিয়ে ভ্রমণ করার পরামর্শ দিয়েছেন তারা।

একই কথা তারা জানিয়েছেন ঘরের ব্যপারেও । গবেষকরা বলছেন,বাড়িতে যদি যথেষ্ট পরিমাণ আলো-বাতাস থাকে তাহলেই করোনা সংক্রমণের পরিমাণ কমতে পারে। আর বাতাস না চলাচল করলে বায়ুবাহিত করোনা সংক্রমণের পরিমাণ বাড়তে পারে। এ কারণে করোনা এড়াতে জানালা খুলে রাখার কথা বলেছেন তারা।

একটি গবেষণায় জানা গেছে, করোনা ভাইরাসের আকৃতি ১০০ মাইক্রোনের থেকে কম কম। এটি হাঁচি বা কাশির মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। এর মধ্যে পানি, লবণ ইত্যাদি নানারকম উপাদান থাকে। কিন্তু এটি থেকে পানি বাস্প হয়ে গেলে অন্য উপাদানগুলি হাল্কা হয়ে যায় এবং সেটি বাতাসে উড়ে বেড়ানোর যোগ্য হয়ে ওঠে।

এ কারণে যদি একটি ঘরে দরজা-জানালা বন্ধ করা থাকে, তাহলে ঘরের মধ্যে সহজে বাতাসে ঘুরে বেড়াতে পারে ভাইরাস। কিন্তু হাওয়া চলাচল করলে সেটি বাতাসের সঙ্গে ভেসে যেতে পারে।

গবেষকরা বলছেন, অনেক সময়েই যান্ত্রিক ভেন্টিলেশনের ফলে ভাইরাস ঘরের মধ্যেই থেকে যেতে পারে। সেই কারণেই প্রাকৃতিক ভেন্টিলেশনের প্রয়োজন। জানালা-দরজা খুলে দিলেই সেই প্রাকৃতিক ভেন্টিলেশন সহজে পাওয়া যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ