রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি

পাকিস্তানে বিধ্বস্ত সেই বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করাচি শহরের আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়া বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলেই এটি পাওয়া গেছে বলে জানিয়েছেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস- পিআইএ’র এক মুখপাত্র।

লাহোর থেকে ছেড়ে আসা পিআইএ’র একটি যাত্রীবাহী বিমান শুক্রবার দুপুরে করাচি বিমানবন্দরে অবতরণ করার সময় অল্প দূরের আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এতে যাত্রী ও ক্রুসহ ৯৯ জনের ৯৭ জনই প্রাণ হারান; প্রাণে বেঁচে যান দু’জন।

ঘটনাস্থল থেকেই বিমানটির ডাটা রেকর্ডার তথা ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পিআইএ’র মুখপাত্র আব্দুল্লাহ খান। সিএনএনকে তিনি জানান, বিধ্বস্তের আগে বিমানটির ইঞ্জিন বিকল হয়ে পড়েছে বলে করাচির এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বলছিল পাইলট।

পাকিস্তানি সূত্র মারফত সিএনএন’র হাতে আসা একটি অডিও রেকর্ডে পাইলটকে বলতে শোনা গেছে- “আমরা সরাসরি অবতরণ করছি। ইঞ্জিন বিকল হয়ে গেছে।”

তখন এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বলা হচ্ছিল, বিমানটি ‘বেলি ল্যান্ডিং’ করানো যাবে কি-না। ল্যান্ডিং গিয়ার কাজ না করলে এই ধরনের ল্যান্ডিংয়ের পরামর্শ দেওয়া হয়। এরপর পাইলটের উত্তর স্পষ্ট শোনা যায়নি। কিন্তু কেন ল্যান্ডিং গিয়ার ব্যবহার না করার পরামর্শ এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে দেওয়া হচ্ছিল এর সদুত্তর পাওয়া যায়নি।

পবিত্র রমজান শেষে পাকিস্তানিরা যখন ঈদুল ফিতর উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছে তখন এমন ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশটিতে। যাত্রীদের অধিকাংশই ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ