শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা মুফতি সাঈদ আহমাদ পালনপুরী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম/মাহমুদুল হাসান।।

বিশ্বের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দের প্রবীণ শিক্ষক ও শাইখুল হাদিস আল্লামা মুফতি সাঈদ আহমাদ পালনপুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লামা মুফতি সাঈদ আহমাদ পালনপুরী প্রিয়তম ছাত্র ও খাদেম মুফতি উমর ফারুক সন্দিপী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুম্বাইয়ের একটি হাসপাতালে আজ মঙ্গলবার সকাল ৭টায় তিনি ইন্তেকাল করেছেন।

দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস ও প্রায় একযুগ ধরে বুখারি শরিফের দরস দানকারী উস্তাযুল আসাতেযা শাইখুল হাদিস মুফতী সাঈদ আহমাদ পালনপুরীর ইন্তেকালে শোকাহত বিশ্বের সব আলেম উলামা ভক্তবৃন্দ।

মুফতি সাঈদ আহমাদ পালনপুরী গত ১৪ মে হটাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বার্ধক্য জনীত কারণে শারীরিক অবস্থার আরো অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্র [আইসিউতে] স্থানান্তর করা হয়। আজ তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মুফতি সাঈদ আহমদ পালনপুরীর রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে বিশেষ দু’আর আবেদন করেছেন মুফতি ওমর ফারুক সন্ধিপী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ