রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

করোনায় মারা গেলেন সোনালী ব্যাংক কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (পিও) মাহবুব এলাহী। এক সপ্তাহে আগে তার শরীরে করোনা শনাক্ত হয়।

গতকাল রোববার রাত ৯টার দিকে কুমিল্লার নিজ বাসায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংকের লোকাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, ‘কুমিল্লায় নিজ বাড়িতে মারা গেছেন মাহবুব এলাহী। তিনি সোনালী ব্যাংকের চালান সেকশনের একজন দক্ষ কর্মকর্তা ছিলেন। তার কার্যলয় লকডাউন করা হবে কিনা এ বিষয়ে সোমবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।’

সোনালী ব্যাংক সূত্র জানায়, মতিঝিলে লোকাল অফিসে কর্মরত ছিলেন মাহবুব এলাহী। করোনার লক্ষণ দেখা দেয়ায় গত ৭ মে ছুটি নিয়ে কুমিল্লায় নিজ বাড়িতে চলে যান। গত ১০ মে তার টেস্টে করোনা পজিটিভ আসে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদিন ভর্তিও ছিলেন তিনি।

উল্লেখ্য, সোনালী ব্যাংকের ৩০ জন করোনা সংক্রমিত হয়েছেন। অন্যান্য ব্যাংকের সংক্রমণ আছে। তিনিসহ ৪ জন মারা গেছেন। এরমধ্যে সিটি ব্যাংকের দুইজন এবং রুপালী ব্যাংকের ১ জন কর্মকর্তারা। এর বাইরে করোনা লক্ষণ নিয়ে চট্টগ্রামের মারা গেছেন আরও ২ ব্যাংক কর্মকর্তা।

-এএ