শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

নাজাতের শেষ দশক; গুরুত্বপূর্ণ ৭ আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাইখ আহমাদুল্লাহ
আলেম ও দাঈ

দেখতে দেখতে আমরা মহিমান্বিত মাহে রমজানের শেষ দশকে উপনীত হয়েছি- যা আসলে পুরো রমজান মাসের সবচে’ গুরুত্ববহ ও তাৎপর্যপূর্ণ। তিন কারণে শেষ দশকের এতো তাৎপর্য। ১. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দশকে সবচে’ বেশি ইবাদত করতেন। ২. এই দশকে লাইলাতুল কদর আছে। ৩. এই দশকে কুরআন নাযিল হয়েছে।

এই দশকে করণীয় ৭টি আমল -

১. সারা রাত জেগে থেকে ইবাদত করা।

২. ইবাদতের জন্য কোমর বেঁধে নেওয়া বা স্ত্রীমিলন না করে সর্বতোভাবে ইবাদতে প্রবৃত্ত হওয়া।

৩. পরিবারের সবাইকে ইবাদতের জন্য ডেকে তোলা।

৪. ই'তিকাফ করা

৫. লাইলাতুল কদরের আশায় প্রতি রাতে ইবাদত করা এবং 'আল্লাহুম্মা ইন্নাকা আফুউয়ুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না/আন্নী' পড়া।

৬. বেজোড় রাতগুলোতে ইবাদতের জন্য বিশেষ যত্ন নেওয়া। ৭. শেষ দিনে ফিৎরা দেওয়া।

আরও পড়ুন : ফিতরা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা চাই

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ