রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দিনমজুর ও কর্মহীনদের মাঝে বাংলাদেশ খেলাফত মজলিসের খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মাওলানা ফয়েজ আহমদের অর্থায়নে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ দিনমজুর ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার কেরানীগঞ্জ ঘাটারচর শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর মাকবারার সামনে ত্রাণ সামগ্রী বিতরণ করেন দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, পেয়াজ, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস।

এসময় উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলনা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ঢাকা মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন খান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রিজওয়ান হোসাইন প্রমূখ।

-এএ