সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মাওলানা নেজামীর ইন্তেকালে খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুল লতিফ নেজামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, দেশের রাজনীতি ও ইসলামী আন্দোলনের ময়দানে তিনি সদা সক্রিয় ভূমিকা পালন করেছেন। ভূ-রাজনীতি, ইসলাম ও সমসাময়িক বিষয়ে তার পান্ডিত্যপূর্ণ বক্তব্য সবাইকে মুগ্ধ করতো। অত্যন্ত সাদামাটা ও সহজসরল জীবন যাপনে অভ্যস্ত মাওলানা আব্দুল লতিফ নেজামী একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে এদেশের মানুষের স্মৃতিপটে ভাস্মর হয়ে থাকবেন। তার মৃত্যুতে এদেশের রাজনৈতিক অঙ্গণে বিশেষকরে ইসলামী রাজনৈতিক অঙ্গণে যে শূণ্যতার সৃষ্টি হলো তা কখনো পূরণ হবার নয়।

নেতৃদ্বয় মরহুম মাওলানা আব্দুল লতিফ নেজামীর রুহের মাগফিরাত কামনা করেন ও মহান আল্লাহর দরবারে তার জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ