উবায়দুল্লাহ তাসনিম।।
আকাশটা আজ কেমন হেসে উঠেছে। আকাশ এঁকেছে সুখের আল্পনা। পুবাকাশের রক্তিম সূর্যটা নতুন দ্যােতনায় সেজেছে। ঝিরিঝিরি বাতাস বইছে চারদিক অজানা প্রেমের ছন্দে। মুণ্ডিত
আর ধূসর পাহাড়টাও কেন যেনো সবুজের সুখ ছড়িয়েছে চারপাশ। নতুন কিশলয় কেমন ছলছল খুশিতে মেতে উঠেছে।মেঠোপথের পাশ ঘেঁসা নদিটা নতুন আগমনে সুর তুলেছে। পাখ-পাখালি কার আগমনে যেনো মাতোয়ারা।
আমি এলাম নিষ্ঠুর এই পৃথিবীতে। চেয়ে দেখি, একজন দুঃখিনী মা নিথর পড়ে আছেন। আমার খুব কান্না পেলো। গগনবিদারী আর্তনাদে ফেটে তুলছি চারদিক। সবাই হাসছে। আনন্দ সংগীতে মুখরিত চারপাশ। আম্মু আমাকে বুকে আগলে নিলেন। কান্না থেমে গেলো আমার। ভালবাসার বিশাল বাহু দিয়ে আম্মু আমাকে জড়িয়ে ধরলেন।
ঘুটঘুটে অন্ধকার। রাতের আঁধার নেমেছে ভুবনজুড়ে। কুয়াশায় ঢাকা চারদিক। কেউ জেগে নেই। মৃত্যুপুরির অবিকল দৃশ্য! দূরের ওই বনটায় দু'একটা দুঃখী শিয়াল কুঁ কুঁ কান্না করছে। আমি আর আম্মু জেগে। আমাদের চোখে ঘুম আসা হারাম। আমার যে অসুখ! প্রচন্ড জ্বরে কাতরাচ্ছি অসহায় আমি। আম্মু নিঃশব্দে কান্না করছেন। শ্রাবণের অবিশ্রান্ত ধারা নেমেছে তার দু'চোখ বেয়ে। আমি গলা ফেটে চিৎকার করছি।
আমি সেদিন ভাত খাইনি। আম্মুর মাথায় বিকাশ আকাশটা ভেঙ্গে পড়ল। প্রচন্ড জোরে ধমকালেন। আমার কিচ্ছুই মনে হয়নি। অবজ্ঞাভরে ভয়ঙ্কর ক'টা দাত বের করে খিলখিল হেসে দ্রুত পায়ে সিড়ি ভেঙ্গে নিচে নেমে এসেছি।
আমি একদিন পড়ে আছি পথের ধারে। ধূলোমলিন। ছিন্নবসন। অনেক্ষণ আগে ক্ষুধা পেয়েছিল, এখন আমি একেবারে শান্ত। নিথর। নিস্তরঙ্গ।চেনাজানা পৃথিবীর কেউ নেই আমার পাশে। আম্মা... আম্মা... আম্মা..। আম্মা দৌড়ে এলেন।
এক সকালে ঘাটে বাঁধা নৌকা। উত্তরের ঝেড়ো হাওয়ায় সারারাত নৌকাগুলি পানির উপর দাপাদাপি করে ক্লান্ত হয়ে কেমন ঘুমুচ্ছে। এখন, নিথর, নিস্তরঙ্গ। সূর্য উঁকি মেরে খানিকটা তেজস্বী। সকালের মিঠে রোদে এবার কেমন যেনো নতুনপ্রাণ ফিরে পাবে নৌকাগুলি। শিমুলতলায় পাখিদেরও আনাগোনা শুরু হয়েছে, রাখাল ছোকরা তিড়িংবিড়িং বাছুরগুলো নিয়ে ছুটছে সবুজের মাঠে।
এমন এক সকালে আব্বা মৃদু বকাঝকা করছেন, হুজুরের চোখে আঙ্গুল গেঁথে আমি চোরের মতো পালিয়ে এসে বাড়ি হাজির, আমাকে করুণ শাস্তি নিতে হবে, ইতিমধ্যে আব্বা অপরাধীর শাস্তি প্রদানের সব আয়োজনই সেরে ফেলেছেন, আমাকে এবার কে বাঁচাবে?
আম্মা দ্রুত রান্নাঘর থেকে ছুটে এলেন, আব্বুকে কি যে অভিমান, ছেলেটাকে ওরকম শাস্তি! এতো কঠোর শাস্তি ওর মতো হাল্কা গড়নের মানুষকে!
আম্মা সেদিন, আমার জন্য রহমত হয়ে আসলেন। শরতের আকাশে চাঁদের লুকোচুরি। ঝিকিমিকি তারকাদের মিটিমিটি হাসি প্রকৃতিকে মুগ্ধ করছে! অমন এক সন্ধ্যেয়
আমার আর মন্টুর এধার-ওধার ছুটে বেà