শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

রমজান সম্পর্কে যে তথ্যগুলো আমাদের জানা দরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান নাঈম।।

আরবি বছরের নবম মাস রমজান। এ মাসেই অবতীর্ণ হয় আল কুরআন। এ মাসে রোজা রাখা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। এ মাসে আল্লাহ তা'য়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে মুসলমানগণ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌনাচার থেকে বিরত থাকে‌।

পবিত্র রমজান মাসে কুরআন মাজিদ লাওহে মাহফুজ থেকে একবারে প্রথম আসমানে অবতীর্ণ হয়। পরবর্তীতে প্রয়োজনানুসারে আল্লাহর পক্ষ থেকে জিবরাঈল আ. রাসুলুল্লাহ সা. এর কাছে ওহীরূপে কুরআন নিয়ে আসতেন।

রাসুলুল্লাহ সা. বলেছেন, রমজানে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। আর এ মাসের শেষে তিন দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপনের মধ্য দিয়ে মুসলমানগণ এক মাস সিয়াম সাধনা পালন করার পুরস্কার লাভ করে।

ইসলামী বর্ষপঞ্জির অন্যান্য মাসের ন্যায় এ মাসেও রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিন যেগুলো বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কারণে বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে। যেমন-

রমজানের ১ তারিখ: এদিনে আব্দুল কাদের জিলানী রহ. জন্মগ্রহণ করেন। রমজানের ২ তারিখ: এদিনে মূসা আ. এর উপর পবিত্র তাওরাত অবতীর্ণ হয়। রমজানের ১০ তারিখ: এদিনে নবীজীর সা. প্রথম স্ত্রী খাদিজা বিনতে খুওয়াইলিদ রা. মৃত্যুবরণ করেন।

রমজানের ১২ তারিখ: এদিনে ঈসা আ. এর উপর পবিত্র ইনজিল নাজিল করা হয়। রমজানের ১৫ তারিখ: এদিনে নবীজীর সা. আদরের দৌহিত্র হাসান ইবনে আলী রা. জন্মগ্রহণ করেন।

রমজানের ১৭ তারিখ: এদিনে রাসুলুল্লাহ সা. এর প্রিয়তমা স্ত্রী আয়েশা বিনতে আবু বকর রা. মৃত্যুবরণ করেন। রাসুলুল্লাহ সা. এর স্নেহের কন্যা উসমান রা. এর স্ত্রী রুকাইয়া রা. মৃত্যুবরণ করেন। এবং মুসলমানগণ কুরাইশদের বিরুদ্ধে ঐতিহাসিক বদর যুদ্ধে জয়লাভ করেন।

রমজানের ১৮ তারিখ: এদিনে দাউদ আ. এর উপর পবিত্র যাবুর অবতীর্ণ হয়। রমজানের ১৯ তারিখ: এদিনে আলী রা. দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হন।

রমজানের ২০ তারিখ: এদিনে রাসুলুল্লাহ সা. দশ হাজার সাহাবী নিয়ে মক্কা বিজয় করেন। রমজানের ২১ তারিখ: এদিনে আলী রা. শহীদ হন।

পবিত্র লাইলাতুল কদর: রাসুলুল্লাহ সা. রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে পবিত্র লাইলাতুল কদর খোঁজ করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কুরআনে এ রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। এ রাতে মুসলমানগণ আল্লাহ তা'য়ালার রহমত ও মাগফিরাত লাভের উদ্দেশ্যে ইবাদাতে নিমগ্ন হয়।

এখানে আশ্চর্যজনকভাবে একটি বিষয় লক্ষণীয় যে, পবিত্র রমজান মাসে আল্লাহ তা'য়ালা চারটি বড় বড় আসমানি কিতাবের সবকটিই অবতীর্ণ করেছেন। এছাড়াও আরো অনেক কারণেই রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস।

ইসলামিক ইনফরমেশন থেকে অনুদিত।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ