বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

আল্লামা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক ও সেক্রেটারি মাওলানা মুফতি ছালেহ আহমদ।

গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় নেতৃদ্বয় বলেছেন,আল্লামা জুবায়ের আহমদ আনছারী একজন আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন ছিলেন। পবিত্র কুরআনে কারীমের বানী সরল সহজ ভাবে মানুষের কাছে উপস্থাপন করার বিরাট এক যোগ্যতা মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে দান করে ছিলেন। তিনি আমৃৃত্যু দ্বীন ও ইসলামের বহুমুখী মহান খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। তার সকল অবদান দেশ ও জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

নেতৃদ্বয় আরও বলেন, আল্লামা আনসারী রহ. বাংলাদেশ খেলাফত মজলিসের একজন অভিভাবক ছিলেন। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য একনিষ্ঠ ভাবে আমৃত্যু কাজ করে গেছেন। তার ইন্তেকালে ইসলামী রাজনৈতিক অঙ্গনে আমরা বিরাট শূন্যতা অনুভব করছি।

নেতৃদ্বয় মরহুমের আত্মার মাগফেরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ