বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

তুরস্কের আনাদুলো ও টিআরটি নিষিদ্ধ করল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি সরকার তুরস্কের দুটি রাষ্ট্রীয় গণমাধ্যম নিষিদ্ধ করেছে। সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর গত দুই বছর ধরে আঙ্কারা এবং রিয়াদের মধ্যে যে উত্তেজনা চলে আসছে তার ধারাবাহিকতায় সৌদি কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিল।

সৌদি সরকার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এবং টিআরটি-কে শনিবার থেকে সৌদি আরবে নিষিদ্ধ ঘোষণা করেছে। তার আগে সৌদি আরবের সরকারপন্থী কিছু লোকজন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তুরস্কের এসব গণমাধ্যম বন্ধের ব্যাপারে প্রচারণা চালিয়ে আসছিল। তাদের দাবি- তুরস্কের এসব গণমাধ্যম সৌদি সরকারের বিরুদ্ধে ভুল তথ্য পরিবেশন এবং অপপ্রচারণা চালাচ্ছে।

সৌদি আরব তুর্কি গণমাধ্যম বন্ধের ব্যাপারে যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয় নি তবে সৌদি আরবের তথ্য মন্ত্রণালয়ের একটি ইমেইল ফাঁস হয়ে গেছে যাতে বলা হয়েছে তুরস্কের দুটি ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। গণমাধ্যম দুটির বিরুদ্ধে সৌদি তথ্য মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।

সৌদি সরকারের এই উদ্যোগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মীরা বলছেন, সৌদি সরকার মূলত মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে। সৌদি আরবের পদক্ষেপের পর ধারণা করা হচ্ছে- রিয়াদ এবং আঙ্কারার মধ্যকার উত্তেজনা আরও বেড়ে যাবে। সূত্র: পার্সটুডে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ