রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

ইকুয়েডরের বিভিন্ন বাড়ি থেকে প্রায় ৮০০ মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইকুয়েডরে গত কয়েক সপ্তাহে বিভিন্ন বাড়ি থেকে প্রায় আটশত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেশটির করোনা মহামারির কেন্দ্রস্থল গোয়াকুইলের বিভিন্ন বাড়ি থেকে ওই সকল মরদেহ উদ্ধার করা হয়। আল জাজিরা এবং তাসমানিয়া নিউজ জানায়।

জরুরি পরিষেবা, হাসপাতাল এবং শেষকৃত্য কেন্দ্রগুলিতে মরদেহ রাখার আর জায়গা নেই। এত মরদেহ জমা হয়েছে যে, শহরটির মর্গে যারা কাজ করেন তারা যথাসময়ে মরদেহ সৎকারের কাজ সম্পন্ন করতে পারছে না। এমনকি রাস্তায় আর বিভিন্ন বাড়িতে পড়ে থাকা মরদেহের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে স্থানীয় বাসিন্দারা।

ইকুয়েডরে প্রতিদিন ১৫ ঘন্টা করে কারফিউ চলায় ফরেনসিক বিভাগ এবং অন্ত্যেষ্টিক্রিয়া কেন্দ্রগুলোের মরদেহ পরিবহণে বিঘ্ন ঘটে। ফলে গোয়াকুইলের মরদেহ সৎকার ব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দেয়। সেখানকার বাসিন্দারা মৃত স্বজনদের মরদেহ রাস্তায় রেখে দিয়ে, মরদেহ সৎকারের অনুরোধ জানিয়ে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করেন।

এদিকে, করোনা মহামারিতে সৃষ্ট বিশৃঙ্খলা ঠেকাত দেশটির সরকার পুলিশ ও সামরিক বাহিনীর সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করেছে। এই টাস্কফোর্সটি মরদেহ উদ্ধারকারী টাস্কফোর্সের সাথে যৌথভাবে কাজ করছে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণকরী টাস্কফোর্স টিমের প্রধান জর্জি ওয়াটেড রবিবার জানান, যৌথ টাস্কফোর্স গত তিন সপ্তাহের বিভিন্ন বাড়ি থেকে ৭৭১টি এবং বিভিন্ন হাসপাতাল থেকে ৬৩১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতাল গুলোর মর্গে আর জায়গা না থাকায় ওগুলো টাস্কফোর্স সংগ্রহ করেছে। এদের মধ্য থেকে ৬০০ মরদেহের সৎকার এখনও সম্পন্ন হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ