বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


করোনার ছুটিতে মাদরাসার ছাত্ররা যেভাবে সময় কাটাবেন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মীযানুর রহমান এখলাশপুরী।।

প্রিয় তালেবানে ইলম! বর্তমান বিরাজমান করোনা ভাইরাস আতঙ্কে যখন সমগ্র বিশ্ব থতমত। আশা করি তোমরা সকলে নিজ নিজ অবস্থানে ভালই আছ। আল্লাহ সকলকে নিরাপত্তা, সুস্থতা ও সফলতা দান করুন। বিশেষত সকল মুসলিম জাতিকে আল্লাহ করোনা ভাইরাসের আক্রমন ও সংক্রমন থেকে নাজাত দান করুন। যারা আক্রান্ত হয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা মৃত্যু মুখে ঢলে পড়েছে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন।

প্রিয় তালেবানে ইলম! পরিস্থিতি স্বীকার হয়ে আজ এ গুরুত্বপুর্ণ পড়া লেখার সময়ও আমরা নিজ নিজ বাড়িতে অবস্থান করছি। অথচ এখন সময় ছিল মাদরাসায় থেকে অধ্যবসায় ইলমের চর্চা করার। বিগত বছর গুলোতে এমনই হয়ে ছিল। কিন্তু আজ আমরা সকলে পরিস্থিতির স্বীকার। মহান আল্লাহ আমাদের উপর বেজায় নারাজ হয়েছেন। জাতিয়ভাবে পাপাচার সিমাতিরিক্ত হয়ে গেছে। জুলুম-নির্যাতন ‘সাধারণ ব্যাপার’ হয়ে গেছে। তাই মহান আল্লাহ এ মহামারি দিয়ে কারো থেকে জুলুমের প্রতিশোধ নিচ্ছেন। কাউকে সতর্ক করছেন।

কাউকে আবার শাহাদাতের মর্যাদাও দান করছেন। আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহর তাকদীরের উপর পূর্ণ বিশ্বাস রেখে সবর করতে হবে। রোনাযারী করে আল্লাহকে রাজী করে নিতে হবে। বিশ্ব মোড়লদের এহেন অসহায়ত্বের পরিস্থিতিতে খুব স্বরণ হয় কুরআনের বাণী যে, কিয়ামত দিবসে মহান আল্লাহ বলবেন- لمن الملک الیوم অর্থ: আজকের ক্ষমতা কার?

কোন উত্তর না পেয়ে আল্লাহ নিজেই বলবেন, للہ الواحد القھار অর্থ: আজকের রাজত্ব একমাত্র আল্লাহর। বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রপ্রধানরা অত্যন্ত অসহায় হয়ে স্বীকার করতে বাধ্য হয়েছে যে, অদৃশ্য এই মহামারী ভাইরাস থেকে মুক্তি দানকারী একমাত্র আকাশের মালিকই। তিনিই একমাত্র পরাক্রমশালী। সুতরাং আমাদেরকে তার কাছেই ধরনা দিতে হবে। তারই উপাসনা করতে হবে।

প্রিয় তালেবানে ইলম! পরিস্থিতি যাই হোক না কেন, অবস্থান যেখানেই হোক না কেন। আমরাতো তালিবুল ইলম। আমাদের পরিচয়ের মধ্যেই আছে শুধু ‘ইলম অম্বেষণ’। আমরা নিজেদের পরিচয় ভুলে গেলে চলবে না। আমরাতো উত্তরসুরী ইমাম মুহাম্মদ রহ. ও ইমাম আবু ইউসুফ রহ. এর। আমাদের জীবনের আদর্শ তো হিদায়া কিতাবের লিখক শাইখুল ইসলাম বুরহানুদ্দীন আল-মারগিনানী রহ. ও শাইখুল ইসলাম আল্লামা এসবীজাবী রহ. এর মতগণ। তাহলে শুন তাদের অবস্থা, ইলমের প্রতি তাদের গভীর অনুরাগ ও অধ্যবসায়ের কিছু কথা।

কথাগুলো ইমাম বুরহানুদ্দীন যরনুজীর মুখে। তিনি বলেন, ‘‘তালিবে ইলম তো কখনো ইলম ছাড়া অন্য কাজে লিপ্ত হয়ে যাবে না এবং ফিকহের থেকে বিমুখ হবে না। ইমাম মুহাম্মাদ রহ. বলেন, ইলম অর্জনের একাজ আমাদের শিশু কাল থেকে কবরে যাওয়া পর্যà