বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীদের জন্য মাওলানা মাহমুদ মাদানীর ১০ দফা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু এ দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী অনুমোদনহীন হজ এজেন্সি থেকে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

নেটওয়ার্কের কারণে করোনা ছড়ায়, এ গুজবে যুক্তরাজ্যের ৫জি টাওয়ারে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারী করোনাভাইরাস আতঙ্কে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। এর মধ্যে এমন গুজবও ছড়ানো হয়েছে যে, ‘ফাইভ জি নেটওয়ার্কের কারণে করোনা ছড়াচ্ছে’। এ গুজবের জেরে শুক্রবার আগুন লাগানো হয়েছে দেশটির বার্মিংহামের একটি মোবাইল নেটওয়ার্ক টাওয়ারে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, গত কয়েকদিনে যুক্তরাজ্যের সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছে যে, ৫জি নেটওয়ার্ক করোনাভাইরাস ছড়াতে সাহায্য করে। এরপর অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখতে থাকেন - করোনা সংক্রমণ থেকে বাঁচতে যার যার এলাকার ৫জি টাওয়ার গুঁড়িয়ে দাও। এসব টাওয়ার থেকেই করোনাভাইরাস ছড়াচ্ছে। এরপর এমন অদ্ভূত ধারণা বিশ্বাস করে বার্মিংহামের ওই ৫জি টাওয়ারে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।

জানা গেছে, গত মার্চ থেকে এ গুজব রটান শুরু হয়। ওই সময় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সম্মেলনে এক ব্যক্তি দাবি করেন, আফ্রিকার দেশগুলোতে ৫জি নেই বিধায় সেখানে করোনার সংক্রমণ কম। সোশ্যাল মিডিয়ায় দ্রুতই ভাইরাল হয়ে পড়ে ওই ব্যক্তির সেই বক্তব্য।

এদিকে টাওয়ারে আগুন দেয়া ও ভাঙচুরকারীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। গুজব বন্ধে ইতিমধ্যে বেশ কিছু গ্রুপ ও পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এরইমধ্যে এমন গুজবে কান না দিতে আহ্বান জানিয়ে গবেষকরা বলেছেন, ৫জি প্রযুক্তির সঙ্গে করোনাভাইরাস বিস্তারের কোনো সম্পর্ক নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ