শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

করোনায় জাকাতের টাকায় অসহায়দের চাল, ডাল, খাদ্যসামগ্রী দেয়া যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী মেরাজ তাহসীন: প্রশ্ন: হুজুর, আমরা রমজানে যাকাত দিয়ে থাকি ৷ এখন করোনা ভাইরাসের কারণে মানুষ যে দুর্যোগ, বিপদগ্রস্থ, অভাবে পড়েছে, তা সবাই জানেন ৷ আমি কি আমার যাকাতের টাকা দিয়ে গরীব অসহায়দের চাল, ডাল, তৈল ইত্যাদি খাদ্যসামগ্রী কিনে দিতে পারবো? জানিয়ে উপকৃত করবেন ৷

উত্তর: জ্বী, হ্যা৷ আপনার যাকাতের টাকা দিয়ে বর্তমান দুর্যোগপুর্ন অবস্থায় গরীব অসহায়দের চাল, ডাল, তৈল ইত্যাদি খাদ্যসামগ্রী কিনে দিতে পারবেন৷ কেননা যাকাত শুধু রমযানে দেয়াই জরুরি নয়৷ বরং যেদিন আপনার নেসাব পরিমান সম্পদের উপর বছর পুর্ন হবে সেদিন যাকাত আবশ্যক হয়৷ চাই তা রমযানে হউক বা অন্য যেকোনো মাসে ৷ তাছাড়া বছর পুর্ন হওয়ার দিন আসার আগেও যাকাত পরিশোধ করা যায়৷

অবশ্য এক্ষেত্রে লক্ষ রাখা জরুরি যে, আপনি যাকে যাকাতের টাকায় খাদ্যসামগ্রী দিচ্ছেন, সে যাকাত খাওয়ার উপযুক্ত কি না! যদি উপযুক্ত না হয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে খাদ্যসংকটে পড়ে অভাবগ্রস্থ রয়েছে তাহলে তাকে যাকাতের সম্পদ থেকে না দিয়ে সাধারন মাল থেকে দিতে হবে৷ সূরা তাওবাহ, আয়াত: ৬০; সহিহ বোখারী, হাদিস: ১৩৯৫; হেদায়া ১/২০৫; ফাতহুল কাদীর ২/২০৭; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৭২; আদ্দুররুল মুখতার ৩/২৯১৷

উত্তর প্রদানে, মুফতী মেরাজ তাহসীন, মুফতী- জামিয়া দারুল উলুম দেবগ্রাম, ব্রাহ্মণবাড়ীয়া৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ