বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনায় হজের সিদ্ধান্তের বিষয়ে সময় লাগবে: সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদ দেখা সাপেক্ষে ৩০ জুলাই (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় হজ পালনেচ্ছুকদের করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেছে সৌদি আরব।

গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় দেশটির হজ ও উমরা বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

সৌদি আরব করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ফেব্রুয়ারি মাসের শেষ দিকে উমরা স্থগিত করে। ওই পদক্ষেপের পর হজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বিভিন্ন গণমাধ্যমে হজ বন্ধের গুজবও ছড়িয়েছে। এই পরিস্থিতিতে সৌদি মন্ত্রী এ কথা বললেন।

মন্ত্রী মোহাম্মদ সালেহ বলেন, আমরা হজযাত্রী ও উমরা পালনে আগ্রহীদের সেবা দিতে পুরোপুরি প্রস্তুত। তবে বর্তমান বিশ্বে করোনা মহামারির কারণে সাবধানতা প্রয়োজন। আমরা নাগরিকদের স্বাস্থ্য রক্ষার কথা বিবেচনায় রেখেছি। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব মুসলিম ভাই ও বোনকে হজ চুক্তির জন্য অপেক্ষা করতে বলছি।

সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন সাক্ষাৎকারটি পবিত্র কাবার ঘরের সামনে দাঁড়িয়ে দিয়েছেন। এর আগে তিনি মক্কার বিভিন্ন হোটেল ও মসজিদে হারাম পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। তিনি সাক্ষাৎকারে বেশ জোর দিয়ে বলেছেন, মুসলমানদের আবেগের বিষয়টি সম্পর্কে আমরা অবগত। পরিস্থিতি উন্নতি হওয়ামাত্র মক্কা-মদিনা খুলে দেওয়া হবে।

সৌদি আরব উমরা স্থগিত করার পাশাপাশি দেশটি সকল আন্তর্জাতিক ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। মার্চের শেষের দিকে মক্কা ও মদিনাসহ কয়েকটি শহরে প্রবেশ নিষিদ্ধ করেছে।

হজে সারাবিশ্ব থেকে প্রায় বিশ লক্ষাধিক মানুষ সৌদি আরব গমন করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। বিশ্বব্যাপী ৮ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। মৃত্যু হয়েছে সাড়ে ৪২ হাজারের বেশি মানুষের। আর সৌদি আরবে এক হাজার ৫৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ১০ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ