বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

পুলিশকে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার হওয়ার নির্দেশ আইজিপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ করার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মুহা. জাবেদ পাটোয়ারী।

দেশে করোনার সংক্রমণ রোধে রাস্তাঘাটে চলাচল সীমিত করার সরকারি নির্দেশ রয়েছে। এ নির্দেশ বাস্তবায়নে মাঠে আছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। নির্দেশ বাস্তবায়নে জনগণকে পিটুনি দেওয়ার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এমনকি জরুরি সেবায় যারা নিয়োজিত তারাও কোথাও কোথাও হেনস্তার শিকার হন।

এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে পুলিশের ইউনিটের প্রধান, বিভাগীয় রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপার (এসপি), মেট্রোপলিটন এলাকার উপ-কমিশনার (ডিসি), থানার ওসিদের এই বার্তা দেন তিনি।

ওই বার্তায় বলা হয়েছে, জনজীবন সচল রাখতে চিকিৎসা, ওষুধ, নিত্যপণ্য, খাদ্যদ্রব্য, বিদ্যুৎ, ব্যাংকিং ও মোবাইল ফোনসহ আবশ্যক সকল জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করুন। দায়িত্ব পালনকালে সাধারণ জনগণের সঙ্গে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ বজায় রাখুন।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া ও জনসংযোগ বিভাগ থেকেও ২৬ ও ২৭ মার্চ জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের চলাচল নির্বিঘ্ন মাঠপর্যায়ে পুলিশকে বার্তা দেয়া হয়।

বলা হয়, দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের ভুলবশত বিড়ম্বনার শিকার হতে হচ্ছে, যা তাদের জন্য অত্যন্ত অসম্মানজনক ও বেদনাদায়ক। এ ধরনের ঘটনা বাড়তে থাকলে জরুরি সেবার সঙ্গে যুক্ত মানুষ সেবা দেয়ার আগ্রহ হারিয়ে ফেলবেন।

যারা জরুরি সেবায় নিয়োজিত তাদের বিশেষ পরিচয়পত্র, বিশেষ জ্যাকেট ও ব্যক্তিগত গাড়িতে লাগানোর জন্য বিশেষ স্টিকার দেওয়ারও সুপারিশ করেছে মিডিয়া ও জনসংযোগ বিভাগ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ