রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

নাগরিকদের সঙ্গে মাঠ প্রশাসনকে সম্মানজনক আচরণ করার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিন বয়স্ক ব্যক্তিকে কান ধরে উঠবস এবং নিজেই সে ঘটনার ছবি তুলেছিলেন যশোরের এসিল্যান্ড সাইয়েমা হাসান। এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। এ অবস্থায় নাগরিকদের সঙ্গে সম্মানজনক আচরণ করার নির্দেশনা দেয়া হয়েছে মাঠ প্রশাসনকে ।

আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের (ডিসি) কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বিষয়টি নিশ্চিত করে জানান, সব জেলা প্রশাসককে বলা হয়েছে, এ রকম ঘটনা (যশোরের মতো) আর যেন না ঘটে। সিনিয়র সিটিজেন তো বটেই, দেশের যেকোনো নাগরিকের সঙ্গে যাতে সম্মানজনক আচরণ করা হয়- সে নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসকদের প্রতি দেয়া নির্দেশনাটি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যসোসিয়েশনের ফেসবুক পেজেও আপলোড করা হয়েছে বলে জানান তিনি।

করোনা ভাইরাস রোধে আগামী ৪ এপ্রিল পর্যন্ত দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া সকল ধর্মীয়, সামাজিক ও অন্যান্য অনুষ্ঠান এবং গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

গত শুক্রবার যশোরের মণিরামপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় মাস্ক না পরায় এক সাইকেল চালক, তরকারি বিক্রেতা ও এক ভ্যানচালককে কান ধরে উঠবস করান নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেইসঙ্গে নিজেই মোবাইলে সেই ঘটনার ছবি তোলেন। যা দেশব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এ অবস্থায় মাঠ প্রশাসনকে ওই নির্দেশনা দিলো সরকার। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমাকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। সেইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে বলেও জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

-এএ