রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

গাজীপুরে এক প্রিন্টিং কারখানার গুদামে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে এসোসিয়েট প্রিন্টিং (প্রাইভেট) লিমিটেড নামের কারখানার ছাদে থাকা পরিত্যাক্ত মালামালের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক মামুন উর রশিদ জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক শিল্প এলাকাস্থ এসোসিয়েট প্রিন্টিং (প্রাইভেট) লিমিটেড নামের কারখানার ছাদে থাকা পরিত্যাক্ত মালামালের গুদামে আজ বেলা সাড়ে ১১টার দিকে অগ্নিকান্ডের সূত্রাপাত হয়। কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল।

আগুন মুহুর্তেই পুরো গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও ডিবিএল ষ্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় একঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ওই গুদামে রাখা বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায় ও ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকান্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্ধ এ কারখানাটির পার্শবর্তী ভবন থেকে ছুড়ে ফেলা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডে সূত্রাপাত হয়।

-এএ