বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনায় নতুন আক্রান্ত নেই, সুস্থ আরও ৪ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি। তবে করোনায় আক্রান্ত আরও চার জন সুস্থ হয়ে উঠেছেন। ফলে করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৪৮ জনের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে উঠলেন।

শনিবার দুপুর ১২টার পর মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান।

অধ্যাপক ফ্লোরা জানান, এ পর্যন্ত মোট এক হাজার ৬৮টি জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে নতুন ৪২টি নমুনা। ঢাকার বাইরে চট্টগ্রামেও নমুনা পরীক্ষা শুরু হয়েছে। সেখানেও গত ২৪ ঘণ্টায় ৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এই সময়ের মধ্যে নতুন করে কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়নি।

যে ১৫ জন সুস্থ হয়ে উঠেছেন, তাদের তথ্য তুলে ধরে আইইডিসিআর পরিচালক বলেন, এই ১৫ জনের মধ্যে ৯ জন পুরুষ, ৬ জন নারী। তাদের মধ্যে ২ বছর বয়সী শিশুও আছে। সর্বোচ্চ বয়স একজনের ৫৪ বছর। এই ১৫ জনের গড় বয়স ২৯ বছর। যারা সুস্থ হয়েছেন, তাদের সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত হাসপাতালে থাকতে হয়েছে।

ডা. ফ্লোরা বলেন, নতুন যে চার জন সুস্থ হয়ে উঠেছেন, তাদের একজনের কিডনিতে সমস্যা ছিল। তাকে ডায়ালাইসিস করতে হচ্ছিল। কোভিড-১৯ সংক্রমণমুক্ত হওয়ায় তিনি এখন তার স্বাভাবিক চিকিৎসা নিচ্ছেন। এছাড়া একজন উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। বাকি দু’জনের কোনো কো-মরবিডিটি বা অন্য কোনো শারীরিক অসুস্থতা ছিল না।

ব্রিফিংয়ে জানানো হয়, এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত বা আক্রান্ত সন্দেহে ২৮৪ জনকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর যাদের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি, নির্ধারত সময়ের পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে ভর্তি আছেন ৪৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ