মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

জাতীয় উদ্যান লাওয়াছড়ার কাছের একটি বনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা হীড বাংলাদেশ এরিয়া স্বাস্থ্য মন্ত্রনালয় জায়গায় পাহাড়ে আগুন লেগেছে। এটি বাংলাদেশ এর একমাত্র রেইন ফরেস্ট এবং অন্যতম প্রধান জাতীয় উদ্যান লাওয়াছড়া নিকটবর্তী বনে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে উল্টো দমকল বাহিনী। পাহাড়ের বিতরের আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর গাড়ি ব্যবহার করতে পারছে না। পাহাড়ে চারদিকে আগুন ছড়িয়ে পড়ছে৷

আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় কমলগঞ্জ প্রেসক্লাবে দুই জন সংবাদ কর্মী সামাজিক যোগাযোগ ফেসবুকে বনে ছড়িয়ে পড়া আগুনের ভিডিও ধারণ করেন। পরে দমকল বাহিনী এসে আগুন নিমন্ত্রণে চেষ্টা চালালেও এই সংবাদ লেখা শেষ পযন্ত আগুন নিমন্ত্রণে সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, ১৪ জুন ১৯৯৭ সালের এদিন মধ্যরাতে মৌলভীবাজারের কমলগঞ্জ মাগুরছড়া গ্যাস কুপে বিস্ফোরণে মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে নিমিষেই পুড়ে ছাই হয়ে যায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছপালা জীবজন্তুসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা। বিস্ফোরণে চা বাগান, বনাঞ্চল, বিদ্যুৎলাইন, রেলপথ, গ্যাস পাইপলাইন, গ্যাসকূপ, মৌলভীবাজার স্ট্রাক্চার, গ্যাস রিজার্ভ, পরিবেশ, প্রতিবেশ, ভূমিস্থ পানি সম্পদ, রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। বিস্ফোরিত আগুনের তেজস্ক্রিয়তায় গলে যায় রেলপথ, জ্বলে ছারখার হয়ে যায় কোটি কোটি টাকার বনজ সম্পদ। মারা যায় হাজার হাজার বন্যপ্রাণী ও পাখী। বিস্ফোরণে পুড়ে যায় ভূ-গর্ভস্থ উত্তোলনযোগ্য ২৪৫.৮৬ বিসিএফ গ্যাস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ