রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

শিক্ষার্থীরা অকারণে বাইরে ঘুরলে ব্যবস্থা: মন্ত্রিপ‌রিষদ স‌চিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্কুল-কলেজ বন্ধের সুযোগে শিক্ষার্থীরা বাইরে অকারণে বের হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপ‌রিষদ স‌চিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে নিয়মিত ব্রিফিংয়ে সচিব একথা জানান তিনি। হোম কোয়ারেন্টিনের বিষয়ে সরকার কঠোর অবস্থানে বলেও জানান তিনি।

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উঠে আসে কোভিড-১৯ মোকাবিলা প্রসঙ্গ। শেখ হাসিনার সভাপতিত্বে এই সভায় রাষ্ট্রের করণীয় আলোচনা করেন নীতি নির্ধারকরা।

মন্ত্রী পরিষদ স‌চিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বিদেশ থেকে যারা আসবে। তারা সরকারি অনুষ্ঠান ও যেকোনো ট্রেনিং থেকে আসলে সকলকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে। এ বিষয়ে কোন ছাড় নেই। যদি কেউ এটা অমান্য করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সুযোগে ছেলেমেয়েরা অহেতুক বাড়ির বাইরে যাতে সময় না কাটান, সে ব্যাপারেও সতর্ক থাকতে বলেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি আরও বলেন, সব স্কুল ও কলেজ ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে নির্দেশনা দেয়া হয়েছে; অভিভাবকরা নিশ্চিত করবেন যাতে সে (শিক্ষার্থী) বাইরে একা একা ঘুরে বেড়ান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আরেকটা জিনিস অনুরোধ করি- মসজিদ, মাদরাসা ও পেপারের মাধ্যমে বলে দেবেন- যদি কারো জ্বর এবং সর্দি-কাশি হয় তিনি যেন কোনো পাবলিক প্লেসে না আসেন। মসজিদ বা অফিসেও না। আমরাও অফিসে বলে দিয়েছি জ্বর এবং সর্দি-কাশি থাকলে সে অফিসে আসবে না।

-এএ