রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির বিশ্বমঞ্চে কোরআনের আলোয় বাংলার মানচিত্র আলোকিত করেছেন যারা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ বিদ্যমান জ্বালানি সংকটের কারণ যুদ্ধ, সরকার দায়ী নয়: রিজভী ‘শিক্ষার্থী না থাকায় খালি থেকে যাচ্ছে পলিটেকনিক-ভোকেশনাল’  হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৮ ‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন

দিল্লি সহিংসতায় ৫১৪ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজধানী দিল্লিতে মুসলমানদের ওপর বর্বর হামলার ঘটনায় পুলিশ ৫১৪ জনকে গ্রেপ্তার করেছে। সরকারি সূত্রের বরাত দিয়ে শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ এ দাঁড়িয়েছে। আরো মৃতদেহ রয়েছে কিনা জানতে উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গাকবলিত এলাকাগুলোর নর্দমা ও পুড়ে যাওয়া বাড়িগুলোতে অনুসন্ধান চালানো হচ্ছে। দাঙ্গার ঘটনায় গ্রেপ্তারকৃতদের মধ্যে কতজন হিন্দু কিংবা কতজন মুসলমান রয়েছে তা জানায় নি পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো অবশ্য অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে এ সংখ্যা ৪০ এর বেশি বলে জানিয়েছে।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, বুধবার সকাল থেকে নতুন করে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। তবে শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে মসজিদগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে অবৈধভাবে ভারতে যাওয়া অমুসলিমদের নাগরিকত্বের অনুমতি দিয়ে গত বছর সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করে মোদি সরকার। সমালোচকদের দাবি,মুসলমানদের কোনঠাসা করতেই বিজেপি এই আইন করেছে। বিতর্কিত এই আইনের পক্ষে-বিপক্ষে অবস্থান নেয়া আন্দোলনকারীদের মধ্যে রোববার থেকে সংঘর্ষ শুরু হয় উত্তর-পূর্ব দিল্লির তিনটি এলাকায়। এই সংঘর্ষ শেষ পর্যন্ত হিন্দু-মুসলমান দাঙ্গায় রূপ নেয়।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ